ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে তিন হাজার ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মো. আবদুল করিম। গত শনিবার রাত ১২টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার বাংলাবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) আনোয়ার হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কক্সবাজার থেকে ইয়াবা এনে নগরে বিক্রির কথা স্বীকার করেছেন করিম। তাঁর বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা হয়েছে।