ইয়াবাসহ গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ইয়াবাসহ এক রিকশাচালককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম হেলাল উদ্দিন (৩৮)। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বায়েজীদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মুহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ হাজার ইয়াবা বড়িসহ হেলালকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি কক্সবাজারের টেকনাফে। সেখানে তিনি রিকশা চালান। টেকনাফের এক ইয়াবা ব্যবসায়ী তাঁকে ২০ হাজার টাকা দিয়ে ইয়াবাগুলো ঢাকায় দিয়ে আসতে বলেন। এ জন্য ইয়াবাগুলো নিয়ে চট্টগ্রামে আসেন।