ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে দুই হাজার ইয়াবা বড়িসহ বোরহান উদ্দিন চৌধুরী (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় নগরের পাঁচলাইশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ হাছান চৌধুরী প্রথম আলোকে জানান, টেকনাফ থেকে ইয়াবা এনে নগরের বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে বোরহান। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ইয়াবা বিক্রির জন্য অপেক্ষাকালে তাকে গ্রেপ্তার করা হয়।