প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে এক হাজার ইয়াবা বড়িসহ সৈয়দ আলম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে নগরের শাহ আমানত সেতু এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা-পুলিশ। সৈয়দ আলম কক্সবাজারের টেকনাফের মৃত হাকিম শরীফের ছেলে। বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মুহসীন প্রথম আলোকে বলেন, কক্সবাজার থেকে একটি বাসে করে যাত্রী সৈয়দ আলম এক হাজার ইয়াবা বড়ি নিয়ে ঢাকায় যাচ্ছেন—এই খবর পেয়ে ওই বাসে অভিযান চালায় পুলিশ। এ সময় সৈয়দ আলমের শরীর তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।