প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে প্রায় ১২ হাজার ইয়াবা বড়িসহ এক যুবককে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় একটি প্রাইভেট কার আটক করা হয়েছে। ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ আহম্মদ পাঠান গতকাল সোমবার প্রেস ব্রিফিংয়ে জানান, গত রোববার গভীর রাতে ফেনী সদর উপজেলা ফতেপুর রেলগেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি গাড়িকে থামার সংকেত দেয় পুলিশ। এ সময় গাড়ির চালক কিছু দূর গিয়ে গাড়ি ফেলে পালিয়ে যান। পরে পুলিশ গাড়িতে থাকা যুবক মোহাম্মদ হোসেনকে আটক করে। গাড়িতে তল্লাশি করে ১১ হাজার ৮০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
ফেনী অফিস