প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ইয়াবা রাখার অভিযোগে আনোয়ার হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে নগরের শাহ আমানত সেতু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে ১ হাজার ৯০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহসীন জানান, টেকনাফ থেকে আসা একটি বাসে শাহ আমানত সেতু এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী আনোয়ারের ব্যাগে ১ হাজার ৯০০ বড়ি ইয়াবা বড়ি পাওয়া যায়। এসব ইয়াবা টেকনাফ থেকে চট্টগ্রামে এনে বিক্রির জন্য নিয়ে আসার কথা স্বীকার করেছে আনোয়ার। এ ঘটনায় মামলা হয়েছে।