ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা বড়ি ও গাঁজাসহ হাসু মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল রোববার টেকনাফ পৌরসভার কায়ুকখালিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তঁাকে আটক করেন। অধিদপ্তরের টেকনাফ পরিদর্শক মো. ইব্রাহিম খলিল জানান, বাড়িতে ৬০০ ইয়াবা বড়ি ও দুই কেজি গাঁজা রেখেছিলেন হাসু মিয়া। তার বাড়িতে অভিযান চালিয়ে ওই মাদকসহ তাকে আটক করা হয়। টেকনাফ মডেল থানার ওসি মো. আতাউর রহমান খন্দকার বলেন, থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি