ইয়াবাসহ গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল বুধবার ১০ হাজার ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় একটি মিনি ট্রাক জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিনি ট্রাকের চালক গিয়াস উদ্দীন (২৩) ও তাঁর সহকারী মো. মিজান (২৪)। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, গতকাল সকালে টেকনাফ-কক্সবাজার সড়কের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনে চট্টগ্রামগামী মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।