ইয়াবাসহ গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের কোতোয়ালির জুবিলী রোড এলাকা থেকে গত মঙ্গলবার রাতে ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যা ব।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নুরুল বসাক (৫২) ও তাসলিমা আক্তার (২৫)। তাঁদের কাছ থেকে ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
র্যা ব-৭-এর চট্টগ্রামের সহকারী পরিচালক সোহেল মাহমুদ প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ইয়াবা বিক্রির প্রস্তুতিকালে ১০ হাজার ইয়াবাসহ ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ইয়াবা বিক্রির ৩ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়।