ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর বেলাব উপজেলার সল্লাবাদ এলাকা থেকে গতকাল শনিবার সকালে ১ হাজার ৭০০টি ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ দুজন হলেন সল্লাবাদ এলাকার বাসিন্দা আরজান আলী (৪৬) ও কোকন খান (২৮)। জেলা ডিবির উপপরিদর্শক খোকন চন্দ্র সরকার বলেন, ১ হাজার ৭০০টি ইয়াবা বড়িসহ ওই দুজনকে আটক করা হয়। তাঁরা মাদক ব্যবসায়ীর সঙ্গে জড়িত। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।