ইয়াবাসহ গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরে পৃথক অভিযান চালিয়ে গত রোববার রাতে ইয়াবা রাখার অভিযোগে এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন আল মারজান ও জহিরুল ইসলাম। তাঁদের কাছ থেকে মোট ৬ হাজার ২০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। চান্দগাঁও থানার ওসি সৈয়দ শাহজাহান কবীর বলেন, দুজনের বিরুদ্ধে চান্দগাঁও থানায় পৃথক দুটি মামলা হয়েছে।