প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ১৭৬টি ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার রুবেল হোসেন (২২) ও মামণি আক্তারকে (২৭) গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার রুবেল হোসেন ও মামণি আক্তার বিলাইছড়ি থেকে কাপ্তাই যান। তাঁরা চন্দ্রঘোনা এলাকা থেকে ১৭৬টি ইয়াবা বড়ি কেনেন। পরে সেগুলো নিয়ে সন্ধ্যার দিকে একটি যাত্রীবাহী ট্রলারযোগে বিলাইছড়ি ফিরছিলেন। ট্রলারটি গাছকাবা ছড়া এলাকায় পৌঁছালে সেনা সদস্যরা তল্লাশি চালান। এ সময় রুবেল ও মামণির কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। বিলাইছড়ি থানার ওসি মো. মঞ্জুরুল আলম বলেন, ‘বুধবার সন্ধ্যায় সেনাবাহিনীর গাছকাবা ছড়া ক্যাম্পের সদস্যরা ১৭৬টি ইয়াবাসহ দুজনকে আমাদের কাছে হস্তান্তর করেন।’