ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাকের পেছনের চাকার মধ্যে আট হাজার ইয়াবা বড়ি লুকিয়ে পাচারের চেষ্টাকালে চালক ও তাঁর সহকারীকে (হেলপার) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে চট্টগ্রামের চান্দগাঁও খাজা রোড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন চালক মো. জাহেদ ও সহকারী মো. রাব্বী। দুজনেরই বাড়ি কুমিল্লায়। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শাহজাহান কবীর বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার থেকে আসা ওই ট্রাকে তল্লাশি চালানো হয়। এর পেছনের একটি চাকার মধ্যে বিশেষ কায়দায় আট হাজার ইয়াবা বড়ি লুকিয়ে রাখা হয়। জাহেদ ও রাব্বী প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা বড়ি পাচারের কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।