ইয়াবাসহ গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই হাজার ইয়াবা বড়িসহ চট্টগ্রামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ দুজনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের চকবাজার এলাকায় একটি হোটেলের সামনে থেকে তাঁদের আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপপরিচালক আলী আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার দুজন হলেন শওকতুল ইসলাম (২১) ও শাহ আলম (২০)। এঁদের মধ্যে শওকতুল নগরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চকবাজার থানায় মামলা হয়েছে।