প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের সিআরবি এলাকা থেকে সাড়ে তিন হাজার ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন আবুল খায়ের ও মো. সাইফুদ্দিন। চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা দুজনের শরীর তল্লাশি করে সাড়ে তিন হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তাঁরা জিজ্ঞাসাবাদে টেকনাফ থেকে ইয়াবা এনে চট্টগ্রাম নগরে বিক্রির কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।