ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ায় পুরান থানা এলাকায় গতকাল বুধবার সকালে বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার ১০০ ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মো. ফিরোজ ও ছকিনা খাতুন। দুজনের বাড়ি টেকনাফ উপজেলার নাজিরপাড়ায়। লোহাগাড়া থানার উপপরিদর্শক মো. সোলাইমান পাটোয়ারী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।