ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কর্নেল হাট এলাকা থেকে গত বৃহস্পতিবার গভীর রাতে এক হাজার ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন আবদুল কুদ্দুস ও মো. আলম। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন গতকাল শুক্রবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া দুজন কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা এনে চট্টগ্রাম নগরে বিক্রির কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আকবর শাহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।