প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও ৩০টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সালাউদ্দিন সরকারের ছেলে রাজীব হাসান (২৩) ও একই এলাকার শরীফ মিয়ার ছেলে আল হাসান ওরফে শুভ (২৫)।