প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে ২ হাজার ৯৫০টি ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মো. আবদুল মন্নান ও হাবিব উল্লাহ। গত মঙ্গলবার রাতে দোহাজারী হাইওয়ে থানার একটি দল ইউনিক পরিবহনের ওই বাসে তল্লাশি চালায়। দোহাজারী হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি বাসে দুই যাত্রী ইয়াবা বহন করছেন এমন তথ্যের ভিত্তিতে মহাসড়কের মৌলভীর দোকান এলাকায় তল্লাশিচৌকি বসানো হয়। সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) হিরু বিকাশ দে বলেন, ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া দুজনকে গতকাল বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।