ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দরের দক্ষিণ লক্ষ্মণখোলা এলাকা থেকে ১৬৫টি ইয়াবা বড়িসহ গত বৃহস্পতিবার রাতে দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁরা হলেন দক্ষিণ লক্ষ্মণখোলা এলাকার আবু তাহের (২৫) ও মদনগঞ্জ পিয়ারা বাগান এলাকার রাজন (২৫)। ডিবি পুলিশের এসআই আসাদুজ্জামান শেখ তাঁদের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। এই মামলায় দুজনকে গতকাল শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।