ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়া ও ফেনী শহরে পুলিশের বিশেষ অভিযানে দুজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা গ্রামের সাতানিপাড়া এলাকা থেকে পুলিশ এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শরিফ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করে। এ ছাড়া গত বুধবার রাতে ফেনী শহরের জেল রোডের পিটিআই গেট থেকে পুলিশ ২০ পিস ইয়াবাসহ নজরুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করে।