ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ায় ৪০০টি ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে উপজেলার শাহপীর পেট্রলপাম্পের সামনে চট্টগ্রাম নগর অভিমুখী একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আলামিন (২৫) ও পারভিন আক্তার (২২)। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।