প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের গোয়েন্দা শাখার সদস্যরা অভিযান চালিয়ে দুই হাজার ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছেন। নগরের কর্ণফুলী সেতুর টোলপ্লাজা এলাকায় গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. কামরুল হাসান (২৪) ও সুমনা মিজি (২৫)। কামরুলের বাড়ি ঝিনাইদহে ও সুমনার বাড়ি মুন্সিগঞ্জে। মাদকদ্রব্য অধিদপ্তরের গোয়েন্দা শাখার সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘গ্রেপ্তার হওয়া দুজনই ইয়াবা পাচার সিন্ডিকেটের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে গোয়েন্দা অঞ্চলের উপপরিদর্শক মো. আবুল হোসাইন কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।’ নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম