ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকা থেকে দুই ইয়াবা বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন নূর মোহাম্মদ ও মো. রফিকুল ইসলাম। তাঁদের গ্রামের বাড়ি কক্সবাজারের টেকনাফে। বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, নূর ও রফিকুল টেকনাফ থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করতেন। গতকাল ইয়াবা বিক্রির জন্য বায়েজিদের স্টারশিপ গলির মুখে এলে গোপন তথ্যের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়।