ইয়াবাসহ গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে ৩২ হাজার ইয়াবা বড়ি, একটি ট্যাক্সি ক্যাবসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাতে টেকনাফ-কক্সবাজার সড়কের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চট্টগ্রামের বায়েজিদ বোস্তামীর নাজমুল হোসাইন (২৯), চকরিয়া পৌরসভার চিরিঙ্গার মনসুর আলম (৪৩), টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়ার হামিদ হোসেন (২৮) ও কুমিল্লার বুড়িচংয়ের রামপুরার শাহজাহান খান (৩১)। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, রাত পৌনে দুইটার দিকে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনে একটি ট্যাক্সি ক্যাবে তল্লাশি চালায় পুলিশ। এ সময় গাড়িতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৯৬ লাখ টাকা। এ ঘটনায় ট্যাক্সিক্যাবটি জব্দ করা হয়েছে।