ইয়াবাসহ গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগরে ইয়াবাসহ এক ট্রাক চালক ও তাঁর দুই সহকারীকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা-পুলিশ। গতকাল সোমবার রাতে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকার সামনে থেকে দুই হাজার ইয়াবাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। একই সময়ে রাজাখালী এলাকা থেকে ৩০০ ইয়াবাসহ মো. ইদ্রিস (২৫) নামে আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ট্রাক চালক হলেন নুরুল আমিন (২৯)। তাঁর দুই সহকারী আবু তালেব (২৩) ও জয়নাল হোসেন (২০)। তাঁদের বাড়ি কক্সবাজারের টেকনাফে। অপরজন হলেন । ইদ্রিসও টেকনাফের বাসিন্দা।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন জানান, খালি ট্রাক নিয়ে টেকনাফ থেকে ফিরছিল তারা। রাত ১২টার দিকে কল্পলোক আবাসিক এলাকার সামনে ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে তাদের শরীর এবং ট্রাকের পেছনের একটি বক্স থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

ইদ্রিসকে ৩০০ ইয়াবাসহ রাজাখালী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এ দুই ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।