ইয়াবাসহ গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো রবিউল আলম, আবদুল মান্নান, সালাউদ্দিন ও নূর আলম। গত রোববার গভীর রাতে নগরের হালিশহর বড়পোল এলাকায় একটি বাস কাউন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৩০টি ইয়াবা বড়ি পাওয়া যায়।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার চারজন কক্সবাজারের চকরিয়া থেকে ইয়াবা এনে চট্টগ্রাম নগরে বিক্রি করত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।