ইয়াবাসহ গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার শহীদ লেন এলাকা থেকে গত মঙ্গলবার রাতে ইয়াবা বড়ি ও হেরোইনসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যা ব। তাদের কাছ থেকে ২ হাজার ১৭৫টি ইয়াবা বড়ি এবং ৪৯ গ্রাম হেরোইন পাওয়া গেছে। আসামিরা হলেন জিয়াউর রহমান, মো. শাহীদ, রিংকু আক্তার ও মোবারক হোসেন। র্যা ব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক চন্দন দেবনাথ প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মাদক বিক্রির কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।