ইয়াবাসহ গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে চার হাজার ইয়াবা বড়িসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন ফরিদ আলম, হায়দার আলী, মো. শরীফ ও আরফাতুল ইসলাম। গতকাল মঙ্গলবার দুপুরে নগরের রেয়াজউদ্দিন বাজারের ফলমন্ডি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক (গোয়েন্দা শাখা) মো. জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, চারজনের বাড়ি কক্সবাজারে। তাঁরা সেখান থেকে ইয়াবা এনে নগরে বিক্রির কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম