প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে পৃথক অভিযানে ২২ হাজার ইয়াবা বড়িসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে এক নারীও রয়েছেন। বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মুহসীন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাত পৌনে একটার দিকে বায়েজিদ বোস্তামী থানার নয়াহাট এলাকা থেকে ১২ হাজার ইয়াবা বড়িসহ আপন মজুমদার ও বিপক দাশকে একটি প্রাইভেট কারের ভেতর থেকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রাতে নগরের আগ্রাবাদ সিডিএ এলাকায় অভিযান চালানো হয়। সেখান
থেকে ১০ হাজার ইয়াবাসহ সেলিম উদ্দিন, মো. রফিক ও শিরিন সুলতানা নামের এক নারীকে
গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পাঁচজন দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে ইয়াবা ব্যবসা করে আসছিল।