ইয়াবাসহ গ্রেপ্তার­

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের বড়দারোগাহাট এলাকায় বাসে অভিযান চালিয়ে এক হাজার ইয়াবা বড়ি জব্দ করেছে পুলিশ। এ সময় ইয়াবা বহনকারী মোহাম্মদ আবদুল্লাহ নামে এক যুবককেও আটক করা হয়। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক মোজাম্মেল হক জানান, ইয়াবাগুলো নিয়ে আবদুল্লাহ কক্সবাজার থেকে কুমিল্লার যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে তাকে বড়দারোগাহাট এলাকা থেকে আটক করা হয়। এ ব্যাপারে মামলা হয়েছে। সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি|