ইয়াবাসহ ছয়জন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু এলাকায় তিনটি পৃথক অভিযানে আড়াই হাজার ইয়াবাসহ ছয় ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাত আটটা থেকে রাত দুইটা পর্যন্ত এসব অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হচ্ছেন মো. জাকির, রবিউল আলম, মো. শামীম, মো. হাসান, শামসুল আলম ও হোসেন আহমেদ। তাদের সবার বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিরা ইয়াবা পাচার চক্রের সদস্য। কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামে আসার পথে তাদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা করা হয়েছে।