ইয়াবাসহ দুই কলেজছাত্র গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক হাজার পিস ইয়াবাসহ কলেজের দুই ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো চট্টগ্রাম সিটি কলেজের উচ্চমাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্র মিনহাজুল ইসলাম এবং চট্টগ্রাম মডেল কলেজের উচ্চমাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্র আতিকুল ইসলাম।
গতকাল সোমবার সকালে নগরের কালা মিয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে বাকলিয়া থানার পুলিশ।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন প্রথম আলোকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই দুই শিক্ষার্থীর শরীর তল্লাশি করে ৫০০ করে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া মিনহাজের বাড়ি সাতকানিয়ায় এবং আতিকুলের বাড়ি টেকনাফে। তারা টেকনাফ থেকে ইয়াবাগুলো বিক্রির জন্য এনেছিল নগরে।