ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের নগরের কোতোয়ালি থানাধীন মেরিনার্স সড়কে একটি বাসে অভিযান চালিয়ে সাড়ে পাঁচ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, ছলিম উল্লাহ (৪২) ও মো. শাহ ওরফে খোকন (২২)। দুজনেই টেকনাফের রোহিঙ্গাদের অস্থায়ী আশ্রয় শিবিরে থাকেন।
রাখাইনে সহিংসতার পর অন্য রোহিঙ্গাদের সঙ্গে ছলিম উল্লাহ ও মো. খোকন মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তপন শর্মা জানান, শাহ দুই হাজার ও ছলিম সাড়ে তিন হাজার ইয়াবা গিলে খান। পরে পেট থেকে ইয়ারা বের করা হয়।