প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির বাঘাইছড়ি থেকে গতকাল মঙ্গলবার ইয়াবা বড়িসহ দুজনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। আটক দুজন হলেন মো. জুবেল হোসেন ও ছোটন মজুমদার। গতকাল সকালে উপজেলা সদরের মধ্যম পাড়া এলাকায় তল্লাশি চালিয়ে ২৭টি ইয়াবা বড়িসহ দুজনকে আটক করা হয়েছে। আটক দুজন বিভিন্ন এলাকায় গিয়ে ইয়াবা বড়ি বিক্রি করতেন বলে বিজিবি জানায়। ৩৯ বিজিবির মারিশ্যা জোন অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।