ইয়াবাসহ নারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমলাপুর রেলস্টেশন থেকে তিন হাজার ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে রেলপুলিশ। গতকাল শনিবার সকালে চট্টলা এক্সপ্রেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নাজমা আক্তার (২৬) নামের ওই যাত্রীকে তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এর আগে তাঁকে সন্দেহ হলে একটি কামরায় নিয়ে তল্লাশি করা হয়। পলিথিনে মোড়ানো ট্যাবলেটগুলো যোনিপথে লুকিয়ে রেখেছিলেন তিনি। নাজমার বাড়ি চট্টগ্রামে। তিনি এর আগেও ইয়াবা পাচার করেছেন বলে স্বীকার করেন। নাজমার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হবে বলে পুলিশ জানিয়েছে। বিজ্ঞপ্তি|