ইয়াবাসহ বিজিবি সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর পৌরসভার ঝাটকাঠি এলাকা থেকে ইয়াবাসহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকালে মো. আকাইদ (২৫) নামে বিজিবির ওই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

গ্রেপ্তার হওয়া আকাইদের বাড়ি নাজিরপুর উপজেলার বাবুরহাট গ্রামে। তিনি কুমিল্লা বিজিবির ১০ ব্যাটালিয়নের সদস্য।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক প্রথম আলোকে জানান, আজ সকাল পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ঝাটকাঠি এলাকা থেকে আকাইদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর জিনসের প্যান্টের পকেট থেকে ২৩৬টি ইয়াবা উদ্ধার করা হয়। আকাইদ ইয়াবাগুলো বিক্রির জন্য ওই এলাকায় নিয়ে এসেছিলেন। এ ঘটনায় ডিবির উপপরিদর্শক (এসআই) শওকত হোসেন বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মামলা করেন।

পিরোজপুর সদর থানার ওসি জিয়াউল হক জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।