ইয়াবাসহ বিজিবির সদস্য ও তাঁর স্ত্রী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে ইয়াবা বড়িসহ এক বিজিবি সদস্য ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরের গুড়িপাড়া থেকে গতকাল বুধবার তাঁদের গ্রেপ্তার করে রাজপাড়া থানা-পুলিশ।

গ্রেপ্তারকৃত দুজন হলেন দিনাজপুরের মেহেরপুর এলাকার আফসার আলীর ছেলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য গোলজার হোসেন (৩৮) ও তাঁর স্ত্রী রাকিবা খাতুন (২৫)। গোলজার বিজিবি সদর দপ্তরে কর্মরত বলে পুলিশ নিশ্চিত করেছে। তাঁর শ্বশুরবাড়ি রাজশাহী নগরের গুড়িপাড়ায়। এই দম্পতির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, সকালে গোলজারের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় তাঁকে ও তাঁর স্ত্রীকে আটক করা হয়। এ সময় ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ৭০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। গোলজার বিজিবি সদস্য বলে তাঁরা নিশ্চিত হয়েছেন। পরে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।