ইয়াবাসহ মা-ছেলে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে ইয়াবা বড়িসহ মা ও ছেলেকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে আক্কেলপুর সরকারি ফজরউদ্দিন (এফইউ) পাইলট উচ্চ বিদ্যালয়ের ফটক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন সেলিনা বেগম (৪৫) ও তাঁর ছেলে সেলিম শেখ (২৫)। তাঁদের বাড়ি আক্কেলপুর রেলস্টেশন এলাকায়।
আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) জোবায়ের হোসেন বলেন, সেলিনা বেগম ও তাঁর ছেলে সেলিম শেখ ইয়াবা ব্যবসায়ী। গতকাল রাতে তাঁরা এফইউ উচ্চ বিদ্যালয়ের সামনে ইয়াবা বিক্রি করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। তাঁদের কাছে ১৬টি ইয়াবা পাওয়া যায়।
আক্কেলপুর থানা-পুলিশ জানায়, সেলিনা বেগম ও তাঁর ছেলে সেলিম শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।