প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে ৫০টি ইয়াবা বড়িসহ এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। বাসটি কক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছিল। গ্রেপ্তার আকরামুল হকের বাড়ি ময়মনসিংহে। গতকাল রোববার ভোর তিনটার দিকে ওই বাসে তল্লাশি চালানো হয়। বাকলিয়া থানার সহকারী উপপরিদর্শক গাজী মো. শওকত আকবর বলেন, ওই যাত্রী তাঁর জ্যাকেটের নিচের অংশে ইয়াবাগুলো লুকিয়ে রেখেছিলেন। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।