প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে ৭৭ পিস ইয়াবাসহ ইসতিহাদ আলী (২৭) নামের এক যুবককে আটক করেছেন র্যা ব-১৩ নীলফামারী ক্যাম্পের সদস্যরা। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে নীলফামারী আধুনিক সদর হাসপাতাল চত্বর থেকে তাঁকে আটকের পর নীলফামারী সদর থানার পুলিশে সোপর্দ করা হয়। তিনি শহরের হাসপাতাল সড়কের শান্তিনগর এলাকার একরাম আলীর ছেলে। র্যা ব-১৩ নীলফামারী ক্যাম্পের কমান্ডার আকরামুল হোসেন বলেন, ওই যুবককে বৃহস্পতিবার রাতেই নীলফামারী সদর থানায় সোপর্দ করা হয়। পরে ক্যাম্পের ডিএডি শাহজাহান আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। নীলফামারী সদর থানার উপপরিদর্শক আসাদুজ্জামান বলেন, গতকাল শুক্রবার সকালে আদালতের মাধ্যমে ওই যুবককে কারাগারে পাঠানো হয়েছে। নীলফামারী প্রতিনিধি।