ইয়াবাসহ যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জে ২২২টি ইয়াবাসহ মো. সাইদ (৩৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কেরানীগঞ্জ মডেল থানার বন্দ নজরগঞ্জ এলাকার হাজি কামালের বাড়ির পাশ থেকে পুলিশ তাঁকে আটক করে। কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) কে এম সাইদুজ্জামান বাচ্চু বলেন, সকাল ১০টার দিকে বন্দ নজরগঞ্জ এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে এলাকাবাসীর এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের অভিযানে ২২২টি ইয়াবাসহ সাইদকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত থাকায় সাইদকে আসামি করে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি