প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে গতকাল শনিবার সকালে এক হাজার ইয়াবা বড়িসহ আনোয়ার হোসেন (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কমলাপুর রেলওয়ে থানা-পুলিশ। রেলওয়ে থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম থেকে তূর্ণা-নিশীথা ট্রেনে চড়ে গতকাল সকালে ঢাকায় আসেন আনোয়ার। আচরণ সন্দেহজনক হওয়ায় তাঁর দেহ তল্লাশি চালিয়ে প্যান্টের পকেট থেকে এসব ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।