ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে গত শনিবার ২০০টি ইয়াবা বড়িসহ জিকির আলম (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, শনিবার সন্ধ্যায় উপজেলার গোরকঘাটা জেটিঘাটে অভিযান চালিয়ে ইয়াবাহসহ জিকির আলমকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি পৌর এলাকার পুটিবিলায়। গতকাল রোববার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।