ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের রুবি গেট এলাকা থেকে ১০ হাজার ইয়াবা বড়িসহ গতকাল শুক্রবার দুপুরে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নগরের ঈদগাহ এলাকার বাসা থেকে আরও ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া যুবকের নাম নুরুল হুদা (৩৫)। তিনি রাউজানের মৃত ফজল করিমের ছেলে। নগরের ঈদগাহ কাঁচা রাস্তা এলাকার ভাড়া বাসায় থাকেন তিনি। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নুরুল হুদা ইয়াবা ব্যবসায়ী। তাঁকে নিয়ে অভিযান চলছে।