ইয়াবাসহ যুবলীগ কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে গতকাল বুধবার ১৫০টি ইয়াবা বড়িসহ মো. দুলাল ওরফে বাটা দুলাল (৩০) নামে যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দুলালের বাড়ি উপজেলার দক্ষিণ চরচান্দিয়া গ্রামে। পুলিশ সূত্রের ভাষ্যমতে, তিনি মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে সোনাগাজী থানায় পাঁচটি মামলা আছে। তার মধ্যে তিনটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা।
স্থানীয় সূত্র জানায়, দুলাল যুবলীগের নেতা হিসেবে পরিচিত।
সোনাগাজী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও চর দরবেশ ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম ওরফে ভুট্টু বলেন, দুলাল যুবলীগের কর্মী হিসেবে পরিচিত। তবে যুবলীগের কোনো কমিটিতে তাঁর নাম নেই।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, দুলালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।