ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়াবা বড়ি বেচাকেনার সঙ্গে জ​ড়িত থাকার অভিযোগে আজ রোববার কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলমসহ (৪৫) তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ২২ হাজার ইয়াবা বড়িও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া অন্য দুজন হলেন, মো. ইউনুছ (৩৫) ও জাকের হোসেন (৩০)। গ্রেপ্তার তিনজনই টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া পাড়ার বাসিন্দা।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার প্রথম আলোকে বলেন, আজ ভোর চারটার দিকে পৌরসভার কায়ুকখালীয়া পাড়া এলাকায় অভিযান চালায় একদল পুলিশ। তখন ইয়াবা বেচাকেনার সময় ওই তিনজনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টেকনাফ পৌরসভার কাউন্সিলর নূরুল বশর প্রথম আলোকে বলেন, শওকত আলম টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। দলীয়ভাবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।