ঈদ বোনাসের দাবিতে সড়ক অবরোধ, সংঘর্ষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ বোনাসের দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের নলজানী এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে পোশাক তৈরির একটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। একপর্যায়ে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
পোশাকশ্রমিক ও শিল্প পুলিশ সূত্র জানায়, নলজানী এলাকায় কোজিমা লিরিক লিমিটেড নামে ওই কারখানায় সহস্রাধিক শ্রমিক কাজ করেন। গতকাল দুপুর একটার দিকে শ্রমিকেরা মূল বেতনের সমান ঈদ বোনাসসহ বিভিন্ন দাবিতে কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারখানার পাশে ঢাকা-গাজীপুর সড়কের নলজানী এলাকায় সড়ক অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের অবরোধ তুলে নিতে বলে। কিন্তু শ্রমিকেরা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন।