ঈদের ছুটিতে দুজন খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের ছুটিতে রমনায় চাঁদপুরের ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম পাটোয়ারিকে (৬৫) এবং দক্ষিণখানে গৃহবধূ নাছিমা আক্তার ওরফে পলিকে (২৬) শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে রমনা থানার পাশের সড়কে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন শফিকুল ইসলাম। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শফিকুলের ছোট ভাই আমিরুল ইসলাম অভিযোগ করেন, মরদেহে আঘাতের চিহ্ন দেখে তাঁদের সন্দেহ তাঁর ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শফিকুল এক মেয়ে ও এক ছেলের বাবা।
এদিকে মঙ্গলবার রাতে দক্ষিণখান থানার গাওয়াইরের বাসা থেকে পুলিশ গৃহবধূ নাছিমার লাশ উদ্ধার করে। ঘটনার পর নাছিমার স্বামী জাহাঙ্গীর পালিয়ে যান। গৃহবধূ নাছিমা গাওয়াইরে স্বামী জাহাঙ্গীর হোসেনের সঙ্গে থাকতেন।