ঈদের দিনে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকায় বিজয় লাল (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার বেলা একটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিজয় মারা যান।
নিহত বিজয় লাল সুইপার হিসেবে কাজ করতেন। তাঁর বাবার নাম ফতু লাল। তাঁদের বাসা মিলপাড়ার সুইপার কলোনিতে।
কুষ্টিয়া মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) লাবণী খন্দকারের ভাষ্য, দুপুর সাড়ে ১২টার দিকে এলাকাবাসী শহরের মিলপাড়া থেকে গুরুতর আহত অবস্থায় বিজয়কে উদ্ধার করে। তাঁর শরীরে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। এরপর তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা একটার দিকে বিজয় মারা যান।
এএসপি বলেন, বিজয়ের শরীরে কোদালের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হত্যা রহস্য উদ্‌ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।